বরকলে ৪৫ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেটসহ আটক-১


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৮ পিএম, ২০২৬-০৮-০১

বরকলে ৪৫ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেটসহ আটক-১

রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪৫ বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এমন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। এ সময় সিগারেট বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হারুনুর রশিদ নামে একজনকে আটক করা হয়।

আটক হারুনুর রশিদের বাড়ি রাঙামাটি সদর উপজেলার পুরাতন হাসপাতাল এলাকায়। তিনি ছোট হরিনা বাজারের একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়েছে।